Sunday, 13 September 2020

কবিতা : মা ও খোকা -জয়নব জোনাকি

SHARE


 মা ও খোকা


-জয়নব জোনাকি

তোমায় আমি একটা কথা বলতে চাই আজ মাগো
ভয় করি ফের বললে যদি মান করো বা রাগো!
অভয় দিলাম খোকন আমার নির্ভয়ে তা বলো,
শুনবো আমি তোমার কথা দ্বিনকে করে ফলো।
খুশির ঝিলিক ঢেউ খেলে যায় ছোট্ট খোকার মনে,
কল্পনাতে ঘোড়ার পীঠে ছুট দিয়ে যায় বনে।
বায়না খোকার মাগো তুমি যাবে আমার সাথে?
ক্রিকেট খেলা শিখবো আমি রাতের শেষে প্রাতে।

বাবা আমি পর্দা মানি কেমনে যাবো মাঠে!
গুনাহ হবে অকারণে যাই যদি মা হাটে।
অকারণে নয়তো ওমা শিখবো ক্রিকেট খেলা,
ব্যস্ত থাকে আব্বু আমার কাজে সারা বেলা!

একা গেলে আমার জীবন পড়বে বিপদ মুখে,
তুমিতো মা বন্ধু আপন আমার সুখে দুঃখে।
পর্দা করে ব্যাট হাতে মা গেলো খোকার ডাকে,
ব্যাটে বলে মা আর খোকা চার ছক্কা রান হাঁকে।

মায়ের মত বন্ধু প্রীতম নেই যে পৃথিবীতে
মায়ের অনুপ্রেরণাতে সব খোকারা জিতে।
হৃদয় থেকে হাজার সালাম জানাই আমার মাকে,
তাকে যেন নেক হায়াত দেন মহান আল্লাহ পাকে।
SHARE

Author: verified_user

0 comments: