সকালে খেতে বসে দেখি আজব কান্ড,আমার খাওয়ার পাশে খাতা কলম রাখা।বললাম,"এগুলা কি?"
বউ তার খাতায় কি জানি লিখলো।
তারপর আমাকে দেখালো, আমি পড়লাম। লেখা আছে, "আমি মানুষের বাচ্চা, তাই কোনো কথা নাই"
আজব কাহিনি। যাইহোক, সে নিজে আমাকে মাংস দিলো ৩ পিস। আমি খাতায় লিখলাম, "২ পিস দাও" খাওয়ার মাঝে লিখলাম, "পানি দাও"।
রাতে ঘুমানোর আগে আমি শুয়ে আছি। সে গুন গুন করে গান গাইছে আর চুল আঁচড়াচ্ছে। কি চমৎকার দৃশ্য!
আমি খাতায় খস খস করে লিখলাম, "আগামিকাল সকাল ৮ টায় আমার অফিসে একটা জরুরী মিটিং আছে,সকাল ৭ টায় ডেকে দিও।" চিঠিটা বউয়ের হাতে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম।
ঘুম থেকে উঠে দেখি ৯টা ৩৫। চিৎকার দিয়ে উঠে বসছি।এইটা কি......? পাশ ফিরে দেখি বউ নাই।বউয়ের এর জায়গায় একটা চিঠি। তড়িঘড়ি করে খুলে দেখি একটা লেখা, "ওগো শুনছো, সকাল সাড়ে ৭টা বাজে প্লিজ উঠো, তোমার দেরি হয়ে যাচ্ছে"

0 comments: